Resources
Nafiz Iqbal · 11 November 2026
নতুন অ্যাপ সবার আগে কোথায় আসে? ডেভেলপাররা খবর পড়ে কোথায়? যেকোনো কাজের AI টুল খুঁজবেন কোথায়? — জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৫টা টেক ওয়েবসাইট আর কোনটা কোন কাজে লাগে।

টেক দুনিয়ায় এগিয়ে থাকার সবচেয়ে সহজ উপায় হলো সঠিক জায়গা থেকে খবর আর টুল সংগ্রহ করা। নিচের পাঁচটি ওয়েবসাইট প্রতিদিন লাখো মানুষ ব্যবহার করে — প্রতিটার কাজ আলাদা, আর প্রতিটাই ফ্রি।
প্রতিদিন বিশ্বের সেরা নতুন অ্যাপ, ওয়েবসাইট আর AI টুল সবার আগে launch হয় এখানে। কোন টুলটা আগামীকাল সবাই ব্যবহার করবে, তা আজই এখানে দেখা যায়। উদ্যোক্তা আর টুল-প্রেমীদের জন্য সোনার খনি।
Y Combinator-এর এই ফোরাম বিশ্বের ডেভেলপার ও প্রোগ্রামারদের সবচেয়ে জনপ্রিয় খবরের জায়গা। প্রোগ্রামিং, স্টার্টআপ আর প্রযুক্তির গভীর আলোচনা — কোনো ঝলকানি নেই, শুধু কাজের কথা।
গ্যাজেট, ফোন, গেমিং আর টেক দুনিয়ার বড় খবর সহজ আর মজার ভাষায়। নতুন ফোন বা ডিভাইস কেনার আগে রিভিউ দেখতে চাইলে এটা সেরা জায়গাগুলোর একটা।
স্টার্টআপ দুনিয়ার খবর — কে কত টাকা funding পেল, কোন কোম্পানি কিনে নিল, কোন নতুন ব্যবসা উঠে আসছে। ব্যবসা আর প্রযুক্তির সংযোগ বুঝতে চাইলে TechCrunch-এর বিকল্প কম।
যেকোনো কাজের AI টুল খোঁজার সবচেয়ে বড় directory। লেখা, ছবি, ভিডিও, কোডিং — কাজের নাম লিখলেই মিলবে সেই কাজের সেরা AI টুলগুলোর তালিকা। AI নিয়ে কাজ করা সবার জন্য অপরিহার্য।
প্রতিদিন মাত্র ১৫ মিনিট এই সাইটগুলোতে চোখ বুলালেই টেক দুনিয়ায় আপনি বেশিরভাগ মানুষের চেয়ে এগিয়ে থাকবেন। আপনার পছন্দের তালিকায় আর কোন ওয়েবসাইট আছে? আমাদের Facebook পেজের কমেন্টে জানান!
নতুন পোস্ট আর প্রযুক্তি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর সবার আগে ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।